বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

ঢাকা উত্তর ও দক্ষিণে আ’লীগের মনোনয়নপত্র বিতরণ শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪২০ বার

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ‌নির্বাচ‌নে কাউন্সিলর পদ প্রত্যাশী‌দের মধ্যে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাজধানীর ধানমন্ডির সভানেত্রীর কার্যালয়ে দলটি মনোনয়নপত্র বিক্রি শুরু করে।

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার কার্যক্রম চলবে। মনোনয়ন প্রত্যশীরা ১০হাজার টাকায় ধানমন্ডির সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে ম‌নোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, ঢাকার দুই সিটি কর্পোরেশনে আগামী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধ‌তি‌তে। গত ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর। বাছাই ২ জানুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com