মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটু মারা গেছেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২০৬ বার

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা শান্তিতে নোবেলজয়ী আর্চবিশপ ইমেরিটাস ডেসমন্ড টুটু মারা গেছেন। আজ রোববার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তার বয়স হয়েছিল ৯০ বছর।

দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এক বিবৃতিতে বলেছেন, আর্চবিশপ ডেসমন্ড টুটুর মৃত্যু দেশের একটি প্রজন্মের বিদায়ের শোকের আরেকটি অধ্যায়, যিনি একটি স্বাধীন দক্ষিণ আফ্রিকা দিয়েছেন।

বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সমসাময়িক ডেসমন্ড টুটু বর্ণবাদী ব্যবস্থা বাতিলে গুরুত্বপূর্ণ ভূমিকার পালন করেন। এ জন্য ১৯৮৪ সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।

১৯৩১ সালের ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালের ক্লের্কড্রপ জন্মগ্রহণ করেন ডেসমন্ড টুটু। লন্ডনের কিংস কলেজ থেকে ধর্মতত্ত্বে উচ্চতর ডিগ্রি লাভ করেন। পড়াশোনা শেষ করে তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরে যান। ধর্মতত্ত্ব পড়াতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে বর্ণবাদবিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com