সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

‘ভাঙা তরি ছেঁড়া পালে’র মডেল সেলিম ফকির ‌‘সিরিয়াল কিলার’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৩৬৫ বার

কণ্ঠশিল্পী কিশোর পলাশের আলোচিত গান ‘ভাঙা তরি ছেঁড়া পাল’ এর বাউল মডেল সেলিম ফকিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাবের দাবি, তিনি একজন সিরিয়াল কিলার।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, বুধবার রাতে সেলিম ফকিরকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে অনেক ভয়ঙ্কর তথ্য।

খন্দকার আল মঈন জানান, আলোচিত গানের মডেল সেলিম ফকির ছিলেন সিরিয়াল কিলার। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তার সাজাও রয়েছে। কিন্তু নিজেকে আড়াল করতে তিনি সবসময় বিভিন্ন বেশভূষা ধারণ করেন।

পরিচয় গোপন করতে বেশভূষা পরিবর্তন করে বড় চুল ও দাঁড়ি রেখে প্রায় ২০ বছর যাবৎ পলাতক ছিলেন এই সেলিম ফকির। নিজেকে আত্মগোপনে রাখতে বিভিন্ন সময় মাজার বা রেলস্টেশনে থাকতেন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com