বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

জ্বলছে না ঢাকার তারা, চিন্তিত কোচ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৩৫২ বার

জমে উঠেছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। শেষ চারে টিকে থাকতে হলে সামনের প্রতিটি ম্যাচ জেতার বিকল্প নেই। সেটি মানছেনও ঢাকা প্লাটুনের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

ইতোমধ্যে ৭ ম্যাচ খেলে চারটি জয় ও তিনটিতে হেরে আট পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে আছে ঢাকা। সোমবার সন্ধ্যায় দিনের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে এবারের আসরের অন্যতম ফেভারিট দল রাজশাহী রয়্যালসের। এই ম্যাচে নিজেদের সেরাটা দিয়েই জিততে হবে বলে মনে করেন ঢাকার কোচ সালাউদ্দিন।

প্রতিপক্ষ বেশ শক্তিশালী। ৬ ম্যাচের ৫টিতেই জিতে রীতিমতো উড়ছে রাজশাহী। যদিও আছে দ্বিতীয় অবস্থানে। তবে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে থাকা দল চট্টগ্রামের চেয়ে তারা ২ ম্যাচ কম খেলেছে। দারুণ ফর্মে আছেন শোয়েব মালিক, আন্দ্রে রাসেলরা।

সালাউদ্দিন বলেন, ‘রাজশাহী টুর্নামেন্টে বেশ ভালো খেলছে। আমার মনে হয় তারা অন্যতম ফেভারিট। আমি মনে করি ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, টুর্নামেন্টে টিকে থাকতে হলে জেতার বিকল্প নেই আমাদের। আশা করি আমরা ভালো খেলবো। সর্বশেষ ম্যাচটা আমরা খুব ভালো খেলতে পারিনি, আমাদের ব্যাটসম্যানরা যদি আরেকটু ভালো খেলে আশাকরি ভালো কিছু হবে।’

ঢাকা প্লাটুনের বেশিরভাগ ব্যাটসম্যানই ফর্মে নেই। এক ঝাঁক তারকা দলে থাকলেও তারা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। একমাত্র তামিম ইকবালই যা কিছুটা ধারাবাহিক। শহীদ আফ্রিদি, এনামুল হক বিজয়, থিসারা পেরেরারা ধারবাহিক পারফর্ম করতে পারছেন না। বল হাতেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না মাশরাফি বিন মুর্তজা, ওয়াহাব রিয়াজ, হাসান মাহমুদরা।

অবশ্য সালাহউদ্দিন মনে করেন বোলিংয়ে তার দল বেশ ব্যালান্সড। তিনি বলেন, ‘বোলিং নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই। আমাদের ব্যাটিং আরও ভালো করতে হবে। টপ অর্ডারকে আরও ভালো করতে হবে, তবেই আমরা ভালো করতে পারবো।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com