শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

পাকিস্তানের ভয়ঙ্কর সন্ত্রাসী মেহসুদ আফগানিস্তানে নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৪২৭ বার

পাকিস্তানের উগ্রবাদী সংগঠন তেহরিক-এ-তালিবান কমান্ডার কারি সাইফুল্লা মেহসুদ নিহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মেহসুদ পাকিস্তানবিরোধী ভয়ঙ্কর উগ্রবাদী হিসেবে পরিচিত ছিলেন। তিনি আত্মঘাতী জ্যাকেট ও আত্মঘাতী হামলাকারী তৈরীর জন্য কুখ্যাত ছিলেন। তিনি পাকিস্তানে বেশ কয়েকটি ভয়াবহ হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছিলেন।
করাচি বন্দরে মর্মান্তিক বাস হামলার জন্যও তিনি দায়ী ছিলেন বলে অভিযোগ রয়েছে। ২০১৫ সালের ওই হামলায় ৫৯ জন নিহত হয়।

সংবাদসংস্থা সূত্রে খবর, সংগঠনের মুখপাত্র একটি অডিও মেসেজে জানিয়েছে, খোস্ত প্রভিন্সের গুলু ক্যাম্পে বাইরে কারি সাইফুল্লা মেহসুদের মৃত্যু হয়েছে। একটি আত্মঘাতী হামলায় তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মুখপাত্র আরো দাবি করে বলেন, এই হামলা হাক্কানি নেটওয়ার্ক করেছে, কারণ কিছুদিন আগে এলাকায় তেহরিক-এ-তালিবানের হাকিমুল্লাহ মেহসুদ গোষ্ঠীর তিন উগ্রবাদীকে খতম করা হয়েছিল।

২০০৭ সালে বাইতুল্লা মেহসুদ তেহরিক-এ-তালিবান উগ্রবাদী গোষ্ঠীর প্রতিষ্ঠা করেছিল, বর্তমানে যা চারটি দলে ভাগ হয়ে গিয়েছে। এই চারটি গোষ্ঠী হলো সোয়াট গোষ্ঠী, মেহসুদ গোষ্ঠী, বাজাউর এজেন্সি গোষ্ঠী আর দররা আদমখেল গোষ্ঠী।
সূত্র : পাকিস্তান টুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com