শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সবসময় বাংলাদেশে আসতে ভালো লাগে : আমলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৩৮৪ বার

বাংলাদেশের মানুষ, পরিবেশসহ সবকিছু ভালো লাগে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলা। খুলনা টাইগার্সের হয়ে বঙ্গবন্ধু বিপিএল খেলতে এসে এমন মন্তব্য করেন তিনি।

বঙ্গবন্ধু বিপিএলে তিন পর্ব শেষে আজ বৃহস্পতিবার থেকে মাঠে গড়াচ্ছে চতুর্থ পর্ব। ঢাকা-চট্টগ্রাম-ঢাকার পর এবার খেলা শুরু হলো চায়ের দেশ সিলেটে। হাশিম আমলাকে সিলেট পর্ব থেকেই দেখা যাবে মাঠ মাতাতে। দলের সঙ্গে আজ অনুশীলনও করেছেন তিনি।

অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমলা বলেন, ‘সবসময় বাংলাদেশে আসতে ভালো লাগে। অনেক বছর হলো আসছি, এখানকার মানুষ, পরিবেশ সবকিছু অনেক ভালো লাগে। ক্রিকেটের সংস্কৃতি অনেক ভালো, দর্শকদের কথা বলতেই হয়।’

বিপিএলের এই আসরের প্রায় শেষ ঘনিয়ে আসছে। শেষ সময়ে এসেও মানিয়ে নিতে কষ্ট হবে না বলে জানান আমলা। তার ভাষ্যমতে, ‘প্রথম দিকে আসতে না পারলেও দ্রুত মানিয়ে নেবো এবং আমার দল খুলনা টাইগার্স’র হয়ে খেলতে মুখিয়ে আছি। আসলেই আমি খুব উপভোগ করছি। জীবনের সবগুলো মুহূর্ত আসলে উপভোগ করার মতো। জাতীয় দলের হয়ে এত দিন খেলতে পেরে আমি কৃতজ্ঞ, এখন অন্যরকম সময়ে আছি। বিপিএলে খেলতে এসেছি, ভালো করতে চাইব।’

আমলা এই টুর্নামেন্টকে বিশ্বের অন্যতম সেরা লিগ হিসেবে বলেছেন। তিনি বলেন, ‘বিপিএল তো বিশ্বের অন্যতম সেরা টি-টুয়েন্টি লিগ, এখানে ভালো করলে সে অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটেও কাজে লাগে।’

এই আসরে দুরন্ত ফর্মে রয়েছে মুশফিকের নেতৃত্বে খেলা খুলনা টাইগার্স। সাত ম্যাচ খেলে দলটির পয়েন্ট ১০। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে এক-দুইয়ে থেকে প্লে-অফে যেতে পারবেন মুশফিকরা। দলের সঙ্গে আমলার মতো কার্যকর ব্যাটসম্যান যুক্ত হওয়ায় দলটির শক্তি আরও বেড়ে যাবে নিঃসন্দেহে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com