শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

গরম চায়ের সঙ্গে ধূমপান, কি হতে পারে ফলাফল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২১১ বার

চা আর সিগারেটের এই যুগলবন্দি আপনার স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। সকাল থেকে কাজ করে ক্লান্ত হয়ে মাঝে মাঝেই অনেকেই ধূমপানের বিরতি নেন। হাতে থাকে গরম ধোঁয়া ওঠা চা। এক লহমায় সব ক্লান্তি ধুয়ে মুছে সাফ হয়ে যায়।

কিন্তু জানেন কি, চা আর সিগারেটের এই যুগলবন্দি আপনার স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। গবেষণা বলছে, চা এবং সিগারেট একসঙ্গে খেলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি। ‘অ্যানাল্‌স অফ ইন্টারনাল মেডিসিন’ নামে চিকিৎসা সংক্রান্ত পত্রিকায় এমন কথাই বলা হয়েছে।

সমীক্ষা বলছে, যারা নিয়মিত ধূমপান এবং মদ্যপান করে থাকেন তাদের ক্ষেত্রে গরম চা পানের অভ্যাস খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

তামাক এবং অ্যালকোহল দুটিই ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ক্যানসারের মতো মারণ রোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে ধূমপান এবং মদ্যপানের অভ্যাস থেকে দূরে থাকা জরুরি। এই অভ্যাসগুলোর সঙ্গে যদি জোট বাঁধে গরম চা, তাহলে সমস্যা আরও বৃদ্ধি পায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com