সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

ঝিনাইদহে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৫৬ বার

ঝিনাইদহে গোলাম বারীর ছেলে রিপন হত্যা মামলার প্রধান আসামি আবন মন্ডলকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দেহ থেকে মস্তক বিছিন্ন করেছে প্রতিপক্ষরা।

রবিবার দুপুরে সদর উপজেলা খাজুরা জোয়ার্দ্দার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবন খাজুরা পশ্চিমপাড়ার সালামত মন্ডলের ছেলে।

জানা গেছে, আবন কর্মরত কাজ শেষ করে মোটরসাইকলে যোগে বাড়ি ফিরছিল। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা পথিমধ্যে গতিরোধ করে প্রকাশ্যে দিবালোকে তাকে কুপিয়ে হত্যা করে দেহ থেকে মস্তক বিছিন্ন করে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। নতুন করে সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। পাশাপাশি আসামিদের গ্রেফতার অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com