সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির পণ্য বিক্রি শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৫৭ বার

আসন্ন পবিত্র রমজানে বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান শহরের হরিমোহন উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রহুল আমীন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল হক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানসহ অন্যরা।

টিসিবি’র ডিলারের মাধ্যমে ২ কেজি চিনি ১১০ টাকা, সয়াবিন তেল ২ লিটার ২২০ টাকা ও মসুর ডাল ২ কেজি ১৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ছুটি ব্যতীত প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে এসব পণ্য বিক্রি অব্যাহত রাখা হবে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১ লাখ ৩০ হাজার ৩২০ জন নিম্ন আয়ের মানুষ এসব পণ্য কেনার সুযোগ পাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com