বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

পুরুষ সঙ্গী ছাড়া আফগান নারীদের বিমান ভ্রমণে নিষেধাজ্ঞা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ১৮০ বার

আফগানিস্তানে তালেবান আত্মীয় পুরুষ সঙ্গী ছাড়া নারীদের বিমান ভ্রমণ বন্ধ করতে এয়ারলাইনগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। বিমান পরিবহন কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

এদিকে সর্বশেষ এই নিষেধাজ্ঞার আগে বুধবার তালেবান কর্তৃপক্ষ মাধ্যমিক পর্যায়ের সকল ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।

আফগানিস্তানের আরিয়ানা আফগান এয়ারলাইন এবং কাম এয়ারের দু’জন কর্মকর্তা রোববার জানান, তারা যেন একা ভ্রমণকারী নারীর বিমানে ওঠা বন্ধ করে দেয় সে নির্দেশ দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই কর্মকর্তা আরো জানান, তালেবান প্রতিনিধি, এই দুটি এয়ারলাইন এবং বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষের মধ্যে বৃহস্পতিবার বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, গত আগস্টে ক্ষমতায় ফেরার পর তালেবান নারী ইস্যুতে প্রথমে কিছুটা নমনীয় ভাব দেখালেও ধীরে ধীরে তারা বিভিন্ন ধরনের নিষেধজ্ঞা আরোপ করতে শুরু করে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com