রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

রোহিঙ্গা প্রত্যাবাসনে কম্বোডিয়ার সহায়তা চাইল বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ৪৬৮ বার

চলমান রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। সোমবার নম পেনের শান্তি প্রাসাদে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে সহায়তা চান পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোহিঙ্গারা দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করলে বাংলাদেশ ও আসিয়ানভুক্ত দেশগুলো ছাড়াও এ অঞ্চলের ওপর যে বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়বে তা কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন ফারুক খান।

আলোচনায় এক প্রসঙ্গে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী জানান, নম পেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সড়ক এবং ঢাকায় কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিয়ানুকের নামে সড়ক দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরো শক্তিশালী করবে।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় দুই দেশের মধ্যকার বাণিজ্য, কৃষি ও পর্যটনসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় উঠে আসে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com