বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শাহবাজ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২০৮ বার

শাহবাজ শরিফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, একটি গণতান্ত্রিক পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।

দ্য নিউজ এ খবর জানিয়েছে।

জেন সাকি বলেন, আমরা শান্তিপূর্ণ সাংবিধানিক এবং গণতান্ত্রিক নীতিকে সমর্থন করি। আমরা চাই না, পাকিস্তানে একটি রাজনৈতিক দল ক্ষমতায় বসবে, আবার তাদের উৎক্ষাত করে আরেক দল বসবে।

প্রেস সচিব বলেন, যুক্তরাষ্ট্র ‘অবশ্যই’ আইনের শাসন এবং আইনের অধীনে সমান ন্যায়বিচারের নীতিকে সমর্থন করে।

নানা নাটকীয়তার পর গত শনিবার (৯ এপ্রিল) পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এর পেছনে একটি বিদেশি রাষ্ট্রের (যুক্তরাষ্ট্র) ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করে আসছেন ইমরান খান। তবে যুক্তরাষ্ট্র বিষয়টি অস্বীকার করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com