বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় বাড়ল তেলের দাম আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

মানবিক শহর গড়তে নৌকায় ভোট দিন : আতিকুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৩৮৫ বার

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, এই অচল শহরকে সচল করতে, একটি আধুনিক, মানবিক, গতিময় শহর গড়তে আগামী ৩০ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিন।

শুক্রবার দুপুরে উত্তরা ৪ নম্বর সেক্টরে নির্বাচনী পরিচালনা অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আমি কাজ পাগল মানুষ, আমি কাজ করতে চাই। আমি ফাঁকি দিতে পছন্দ করি না। এই কাজ পাগল মানুষ আপনাদের নিয়ে এই শহর গড়তে চাই। তিনি বলেন, আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাসী। আমিও কাজ করতে চাই। নৌকার কোনো ব্যাক গিয়ার নেই। নৌকার গিয়ার একটাই-ফ্রন্ট গিয়ার। নৌকার শুধু উন্নয়নের গিয়ার আছে।

নিজের বয়স প্রসঙ্গে আতিকুল ইসলাম বলেন, এক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন, আমার প্রতিপক্ষ না কি বলেছে আমার তো বয়স হয়ে গেছে। আমি বলতে চাই-বয়সের চেয়ে বড় হচ্ছে মাথার ভেতরে বয়স কত আছে। আমি মনে করি, আমার প্রতিপক্ষ থেকে আমার সেই মাথার বয়স বেশি আছে, সাহস আছে। আমি মনে করি, আমার মাথার যে বয়স আছে, সেই বয়স দিয়ে আমার প্রতিপক্ষকে আরও ৫০ বছর বেশি সামনের দিকে নিতে পারব।

এর আগে প্রতীক বরাদ্দ পেয়ে রাজধানীর উত্তরা থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন আতিকুল ইসলাম। এসময় তার সাথে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবীব হাসান, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন খান ও উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি কুতুবুদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com