সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী জাহাজডুবিতে এখনো নিখোঁজ ১২৯

খুলনায় ১৯২০ শিশুর মুখে বঙ্গবন্ধুর ভাষণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৩৯০ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখর মুজিবুর রহমানের জন্মশতবর্ষের স্বদেশ প্রতাবর্তন দিবস খুলনায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। আর এ স্বদেশ প্রত্যাবর্তনে প্রাধান্য পেয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। এ ভাষণ দিয়েছেন ১ হাজার ৯২০ জন শিশু বঙ্গবন্ধু। গতকাল শুক্রবার খুলনা জেলা স্টেডিয়ামে সকাল সাড়ে ১০টায় এ ভাষণের আয়োজন করে খুলনা জেলা প্রশাসন। ভাষণ শেষে শপথগ্রহণ করেন শিশু বঙ্গবন্ধুরা। এ ভাষণে অংশ নিতে পেরে গর্বিত সব স্কুলের শিক্ষার্থীরা।

খুলনার জেলা প্রশাসক মো. হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ মুইদ উদ্দিনসহ পদস্থ কর্মকর্তারা। ১৯২০ সালে জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানের জন্ম হয়েছিল। সে কারণে ১৯২০ জন আলেমের সমন্বয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ মুক্তিযুদ্ধে শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকতাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com