সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী জাহাজডুবিতে এখনো নিখোঁজ ১২৯

রাজধানীর মালিবাগে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৩৬৮ বার

রাজধানীর মালিবাগ রেলগেইট এলাকায় রোববার সকালে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন।

নিহত ইকবাল হোসেনকে (৪০) ইয়াবা কারবারি দাবি করছে র‌্যাব। তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মহিউদ্দীন ফারুকির ভাষ্য, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান বাসযোগে ঢাকায় আসছে এমন গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অবস্থান নেয় র‌্যাবের একটি দল। সকাল সোয়া ৭টার দিকে মাদক কারবারিরা একটি ব্যক্তিগত গাড়িতে ইয়াবার চালানটি স্থানান্তর করার সময় র‌্যাব সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করেন।

ওই কর্মকর্তার দাবি, এক পর্যায়ে মাদক কারবারিরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে তিনজন গুলিবিদ্ধ হয়। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ইকবালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

আহত অন্য দুজনকে র‌্যাবের হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

মহিউদ্দীন ফারুকির আরও দাবি করেন, ‘বন্দুকযুদ্ধের’ সময় র‌্যাবের দুই সদস্য সহকারী উপ-পরিদর্শক ফয়েজ এবং কনস্টেবল হাসান আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে ১ লাখ ইয়াবা বড়ি, ১ লাখ ৮৯ হাজার নগদ টাকা, ৫ কোটি টাকার চেক, গুলিভর্তি একটি পিস্তল ও ১২টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়েছে। ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com