সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী জাহাজডুবিতে এখনো নিখোঁজ ১২৯

দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৩৩৯ বার

দিনাজপুরে সদর উপজেলার রামসাগর তাজপুর এলাকায় রোববার রাতে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহতের কথা জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- জেলা শহরের লাইনপাড়া এলাকার আবুল কাশেম কাইশা (৩০) ও লস্কর আলী ওরফে রহমত আলী (৩২)।

দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুলের ভাষ্য, মাদক পাচারের খবর পেয়ে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে তাজপুর এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় ১০-১২ জনের একটি দলকে ‘চ্যালেঞ্জ’ করলে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তখন পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ২ মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে ১৫০ বোতল ফেনসিডিল, অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে দাবি করে পুলিশ বলছে, নিহত দুজনের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com