বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

ঢাকার দুই সিটির ভোটে ১০১৩ দেশি পর্যবেক্ষক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৩৪২ বার

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করবেন ২২টি সংস্থার ১ হাজার ১৩ জন পর্যবেক্ষক। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫০৩ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫৭ জন পর্যবেক্ষক থাকবেন। আর কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করবেন ৫৩ জন।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহা. ইসরাইল হোসেন জানান, ২২টি নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার ১০১৩ জনকে ভোট পর্যবেক্ষণ করার অনুমোদন দেয়া হয়েছে।

অনুমোদন পাওয়া ২২টি পর্যবেক্ষক সংস্থার মধ্যে আছে- জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, এসডাপ, কর্মায়ন, ফোরাম ফর ডেভেলপমেন্ট এসোসিয়েশন, সমাজ উন্নয়ন প্রয়াস, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ-বামাসপ, বিবি আছিয়া ফাউন্ডেশন, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুর‌্যাল পুওর-ডর্প ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন।

আরও রয়েছে- রুপনগর শিক্ষা স্বাস্থ্য সহায়তা ফাউন্ডেশন (রিহাফ), ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, তৃণমূল উন্নয়ন সংস্থা, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা, এসোসিয়েশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, হিউম্যান রাইটস ডিজএ্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্ট, মুভ ফাউন্ডেশন, লুৎফর রহমান ভূঁইয়া ফাউন্ডেশন, পীস এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট এবং কোস্ট ট্রাস্ট।

প্রসঙ্গত আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com