শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বিবাহিত পুরুষদের আয়ুই বেশি!

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২১৭ বার

পুরুষদের চেয়ে বেশি দিন বাঁচেন নারীরা। এমন তত্ত্ব বেশ প্রচলিত। কিন্তু ওই পুরুষ যদি হন বিবাহিত এবং হাতে যদি থাকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, তবে বিষয়টি অন্য রকম হতে পারে। এমনই দাবি করল হালের গবেষণা।

বিভিন্ন মহাদেশে সমীক্ষা চালানো হয়। জোগাড় করা হয়, গত দুই শতাব্দীর নানা তথ্য। তার পর গবেষকদের দাবি, সার্বিকভাবে পুরুষদের আয়ু নারীদের চেয়ে কম হলেও, অনেক ক্ষেত্রে পুরুষদের বেশি দিন বাঁচতে দেখা গেছে।

সমীক্ষায় গবেষকরা দেখেছেন, জায়গা বিশেষে ২৫ থেকে ৫০ শতাংশ পুরুষ নারীদের চেয়ে বেশি দিন বাঁচেন। ডেনমার্কের একদল গবেষকের করা ওই সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে ‘বিএমজে পত্রিকা’-এ। সেখানে বলা হয়েছে, ২০০ বছরের তথ্য তারা সংগ্রহ করেছেন। ১৯৯টি দশের মানুষদের নিয়ে করা হয়েছে গবেষণা। তার পর দেখা গিয়েছে যে বিবাহিত ও উচ্চশিক্ষিত পুরুষরা অনেক সময়েই মেয়েদের থেকে বেশি দিন বাঁচেন। এক গবেষকের বক্তব্য, ‘যে সকল পুরুষ উচ্চশিক্ষিত এবং বিবাহিত, তারা সাধারণত অবিবাহিত এবং কম শিক্ষিত মহিলাদের চেয়ে বেশি দিন বাঁচেন।’

গবেষণায় এ কথাও জানানো হয়েছে যে, মেয়েদের চেয়ে ছেলেদের আয়ু বেশি হলেও, সব বয়সেই পুরুষদের মৃত্যুর হার বেশি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com