শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল

আটলান্টিক সিটিতে যথাযোগ্য মর্যাদায় মার্টিন লুথার কিং দিবস পালন

বাংলাদেশ রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৩৫৬ বার

প্রতিবছরের মত এবারো জানুয়ারী মাসের তৃতীয় সোমবার নানা আয়োজনে আটলান্টিক সিটিতে উদযাপিত হয়েছে মার্টিন লুথার কিং দিবস। ন্যাশনাল এসোসিয়েশন ফর দ্য এডভানসমেনট অব কালারড পিপল (এনএএসিপি) এর উদ্যোগে ও আটলান্টিক সিটির নগর কতৃপক্ষের সহযোগীতায় ‘নাগরিক অধিকার বাগান’ ও সেনট জেমস এএমই গীর্জায় এই উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। ঐদিন সকাল সাড়ে দশটায় আটলান্টিক সিটির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ১৭০০ মারমোরা এভিনিউতে অবস্থিত মার্টিন লুথার কিং স্কুল কমপ্লেক্স প্রাংগনে সমবেত হয়।এরপর নিউজারসি রাজ্যের এসেম্বলীম্যান ভিন্স ম্যাজিও,এসেম্বলীম্যান জন আরমাতো, আটলান্টিক সিটির মেয়র মার্টি এসমল ,এনএএসিপির সভাপতি কলিম শাহবাজ, আটলান্টিক সিটির পুলিশ প্রধান হেনরী হোয়াইট,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুবত চৌধুরী, কমিউনিটি নেতা সুমন মজুমদার প্রমুখের নেতৃত্বে সবাই শোভাযাএা সহকারে ‘নাগরিক অধিকার বাগান’ এ এসে সমবেত হন।এরপর ‘নাগরিক অধিকার বাগান’ এর স্থাপত্যের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মেয়র মার্টি এসমল, কলিম শাহবাজ সহ কমিউনিটির বিশিষ্টজনরা।কথামালা শেষে বাগানে স্হাপিত বিশাল ঘন্টা বাজিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।এরপর সবাই সেনট জেমস এএমই গির্জার অনুষ্ঠানে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com