শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সিটিজেন’স চার্টার প্রস্তুতের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৭১ বার

কাজে স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদার করা এবং ব্যাংক কর্মকর্তা ও কর্মচারিদের জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি গ্রাহকদের যথাযথ সেবা দিতে ‘সিটিজেন’স চার্টার’ তৈরি করে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে এক পরিপত্র পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পরিপত্রে বলা হয়েছে যে ব্যাংকগুলো গ্রাহকদের যেসব সেবা দিচ্ছে তা জনগণকে জানাতে হবে এবং প্রতিশ্রুতি অনুযায়ী সেবা না পেলে করণীয় কী তাও জানাতে বলা হয়েছে।

নির্দেশাবলী অনুসারে, ব্যাংকের যাবতীয় সেবার শ্রেণিভিত্তিক তালিকা, সেবা পাওয়ার প্রয়োজনীয় যোগ্যতা ও দলিলাদি, দলিলাদির প্রস্তুত প্রক্রিয়া, প্রতিটি সেবা দেয়ার ন্যূনতম প্রয়োজনীয় সময়, সেবা প্রদানের ফি এবং নাগরিক সেবা না পেলে করণীয় উল্লেখ করে সিটিজেনস চার্টার প্রস্তুত করতে হবে।

তারপর এই তথ্য ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এ ছাড়া প্রধান কার্যালয় ও শাখায় দেখাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে নাগরিক সনদ মেনে চলার জন্য একজন ফোকাল পয়েন্ট অফিসার এবং একজন বিকল্প ফোকাল পয়েন্ট অফিসার নিয়োগ দিতে হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তার নাম, ফোন নাম্বার এবং ই-মেইল ঠিকানা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এ ছাড়া প্রতিটি ব্যাংকের ওয়েবসাইটে একটি বিজনেস চার্টার কর্নার বক্স রাখতে হবে। নাগরিক সনদ সম্পর্কিত সকল তথ্য এই বক্সে আপলোড করতে হবে, বলে বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com