শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

করোনা পর কি এবার ক্যান্সার মহামারী আসছে?

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৯৯ বার

করোনাভাইরাস মহামারীর আগেই ক্যান্সার বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ ছিল। নতুন এক গবেষণার ইঙ্গিত কোভিড-১৯-এর পর এবার ক্যান্সারও নিতে পারে মহামারীর আকার। কোভিডের প্রভাবে ইউরোপের ক্যানসার চিকিৎসাক্ষেত্রটি এক দশকের মধ্যে আরো সঙ্কটজনক পরিস্থিতির মুখোমুখি হবে।

ল্যানসেট অনকোলজিতে প্রকাশিত একটি গবেষণায়, ক্যান্সার গবেষণায় ইউরোপের গ্রাউন্ডশট কমিশন গত ১২ বছরে ইউরোপজুড়ে ক্যান্সার রোগীদের ওপর বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। সমীক্ষায় দেখা গেছে যে গত দুই বছরে ইউরোপজুড়ে আনুমানিক ১০ লাখ রোগীর ক্যান্সারের চিকিৎসায় গাফিলতি হয়েছে। গত দু’বছর ধরে হাসপাতাল, চিকিৎসাকেন্দ্রে যাওয়া ঘিরে বিশ্বজুড়েই তৈরি হয়েছিল আতঙ্ক। হাসপাসালে বা চিকিৎসকের কাছে গেলেই সংক্রমিত হওয়ার আশঙ্কা ছিল অনেকের মনে। আতঙ্ক সম্পূর্ণ ভিত্তিহীনও ছিল না। ইউরোপের সরকারি তরফে বার বার সতর্ক করা হয়েছিল, ভিড় এড়িয়ে চলতে। হাসপাতালও ভিড়ের জায়গা। তাই সেই স্থানও এড়িয়ে চলেছিলেন ক্যান্সার রোগীরাও।

সমীক্ষা বলছে, কোভিডের প্রথম বছরে ইউরোপে প্রায় ১৫ লাখ ক্যান্সার রোগীর কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ এই সময়ে তাদের কোনো রকম কেমোথেরাপি বা অস্ত্রোপচার হয়নি। বহু ক্ষেত্রেই শুরুর দিকে ক্যান্সার রোগীর উপসর্গগুলো প্রকট হয় না। এই সময়ে চিকিৎসা শুরু করা গেলে সুস্থ হয়ে ওঠার পথটি তুলনায় মসৃণ হয়। কিন্তু করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় বহু রোগীই প্রাথমিক পর্যায়ে বার বার চিকিৎসকের কাছে যেতে ভয় পেয়েছেন। ক্যান্সার এমন একটি রোগ, যা নিয়ম মাফিক চিকিৎসা না পেলে অল্প সময়ে বড় আকার নিতে পারে। তেমনটা ঘটেছেও। গবেষকদের মতে, কোভিডের কারণে ইউরোপে ক্যান্সার রোগীদের আয়ুও কমেছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com