বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

কর জালিয়াতির মামলায় ট্রাম্প অর্গানাইজেশন দোষী সাব্যস্ত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৫৯ বার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কর জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

নিউইয়র্ক জুরি মঙ্গলবার ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন ও ট্রাম্প পেরোল’ করপোরেশনকে সার্বিকভাবে দোষী সাব্যস্ত করেছে। এ প্রথমবারের মতো কোম্পানিগুলোকে দোষী সাব্যস্ত করা হলো।

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, এ রায়ের কারণে তিনি জটিলতায় পড়তে পারেন। যদিও ট্রাম্প নিজে অভিযুক্ত হননি। কিন্তু এসব কোম্পানির সাথে তার নাম জড়িত।

ম্যানহাটনের জেলা এর্টনি আলভিন ব্রাগ বলেছেন, এটি ছিল লোভ ও প্রতারণার মামলা। তিনি এই মামলার বিচার করেন।

দোষী সাব্যস্ত এ দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গত ১৩ বছর ধরে ভুয়া ব্যসায়িক রেকর্ড তৈরি করে কর ফাঁকি দিয়ে আসছিল।

বিচারকরা কৌঁসুলিদের সাথে সম্মত হন যে ট্রাম্প অর্গানাইজেশন ২০০৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত শীর্ষ কর্মকর্তাদের দেয়া ক্ষতিপূরণের কথা গোপন করেছিল। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি বর্তমানে পরিচালনা করছে ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড জুনিয়র ও এরিক ট্রাম্প।

ট্রাম্প এ রায়ে অসন্তোষ প্রকাশ করেন। তবে জেমস নামের একজন ডেমোক্রেট মঙ্গলবারের এ রায়ের প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com