বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

মুরগি বলে খাওয়ানো হলো কাকের মাংস!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৮২ বার

কাক মেরে সেই মাংস মুরগির মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রি করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভারতের তামিলনাড়ুর রামেশ্বরমে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই দুজনের কাছ থেকে ১৫০টি মৃত পাখি উদ্ধার করা হয়েছে বলেও জানান বনবিভাগের কর্মকর্তারা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, রামেশ্বরমে রয়েছে প্রচুর কাক। সেখানকার স্থানীয়রা সম্প্রতি লক্ষ্য করেন, নিজেদের পূর্বপুরুষের স্মরণে ওই দুই অভিযুক্ত ব্যক্তি ভাত খাওয়াচ্ছিলেন কাকেদের। কিন্তু এর পরই বেশ কিছু কাক মরতে শুরু করে। তখনই স্থানীয়রা বিষয়টি কর্তৃপক্ষকে জানায়।

কর্মকর্তারা তদন্ত করে দেখেন, ভাতের সঙ্গে মেশানো বিষের জন্যই মৃত্যু হয়েছে ওই কাকগুলোর। সেই মরে যাওয়া কাকের মাংস মুরগির মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রি করছিলেন তারা।

রাস্তার ধারে থাকা খাবারে দোকানে ওই মাংস বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছেন বনবিভাগের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com