শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ভোটার উপস্থিতি কম, বেশিরভাগ কেন্দ্রে নেই বিএনপির এজেন্ট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪২ বার

শনিবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার প্রায় তিন ঘণ্টা পার হয়ে গেলেও এখনও ভোটার উপস্থিতি বেশ কম। রাজধানীর তেজগাঁও এলাকার বাংলাদেশ ইন্সটিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস কেন্দ্রে মোট ভোট ২ হাজার ৪০০টি। তবে ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানিয়েছেন, সকাল থেকে এক ঘণ্টায় ভোট পড়েছে ৫০টির মত। কোনো কোনো কেন্দ্রে এক ঘণ্টায় দু’টি ভোটও পড়েছে।

তেজগাঁও এলকার পাশাপাশি জিগাতলা, ধানমন্ডি, মোহাম্মদপুর, লালবাগের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে একই ধরনের চিত্র দেখেছেন বিবিসির সংবাদদাতা কাদির কল্লোল।

এদিকে মিরপুরের কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে বিবিসি সংবাদদাতা আকবর হোসেন জানান, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম। কয়েকটি ভোটকেন্দ্রে ঘুরে একটিতেও বিএনপির এজেন্ট দেখতে পাননি তিনি। এদিকে বিবিসি সংবাদদাতা কাদির কল্লোল জিগাতলা, ধানমন্ডি, মোহাম্মদপুরের কয়েকটা কেন্দ্র ঘুরে সেসব জায়গায় বিএনপি’র এজেন্টের উপস্থিতি নেই বলে জানিয়েছেন। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিও খুব কম।

 

ধানমন্ডির একটি ভোটকেন্দ্রের ভেতরের দৃশ্য

 

জিগাতলার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, কেন্দ্রগুলোতে সকাল থেকে এক ঘণ্টায় গড়ে ১৫-২০টির বেশি ভোট পড়েনি। ঢাকা দক্ষিণের বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে বিবিসি সংবাদদাতা সায়েদুল ইসলাম জানাচ্ছেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হয়েছে। তবে ভোটার উপস্থিতির হার এখনও খুব একটা বেশি নয়।

 

মিরপুরের কয়েকটি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম

 

এদিকে ইভিএমে ভোট দেয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছে মানুষ। সূত্র : বিবিসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com