মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

নির্বাচনের ফল প্রত্যাখ্যান, কাল রাজধানীতে হরতাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৫১ বার

ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রোববার রাজধানী ঢাকাতে হরতাল ডেকেছে বিএনপি।  শনিবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এর প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।’

দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি ওই নির্বাচনের প্রথম বর্ষপূর্তি ঘিরে ২০১৫ সালের শুরু থেকে টানা তিন মাস হরতাল-অবরোধ করে। এরপর এই প্রথম হরতালের ডাক দিল তারা।

পাঁচ বছর আগের ওই আন্দোলনের সময় বাসে আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপসহ নাশকতার নানা ঘটনায় দেড় শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। তাতে বিএনপির ‘ক্ষতি’ হয়েছিল স্বীকার করে মির্জা ফখরুল কয়েক দিন আগেই বলেছিলেন, সেই ক্ষত সারাতে এখনও তাদের বেগ পেতে হচ্ছে। তাই হঠাৎ করে হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com