মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী জাহাজডুবিতে এখনো নিখোঁজ ১২৯

চীন থেকে ফিরতে চান আরো ১৭১ বাংলাদেশি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৫৪ বার

চীন থেকে আরও ১৭১ বাংলাদেশি দেশে ফিরে আসতে চান বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদ সভা শেষে করোনাভাইরাস প্রসঙ্গে ডাক্তারসহ এক্সপার্টদের নিয়ে প্রধানমন্ত্রী বিশেষ মিটিং করেন। এসময় তিনি করোনাভাইরাস যাতে কোনোভাবেই বাংলাদেশে না ঢুকতে পারে সে বিষয়ে নির্দেশ।’

তিনি আরো জানান, ‘চীন সরকার ক্লিয়ারেন্স দিলে তাদের ফেরত আনা হবে। তাদের কীভাবে ফেরত আনা যায় সে ব্যাপারে ব্যবস্থা নিতে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসকে বলা হয়েছে। চীন ক্লিয়ারেন্স দিলে তাদেরকে চায়না চার্টার্ট বিমানে আনার চেষ্টা করা হবে।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘চীন থেকে আসা ৩১২ জনের মধ্যে আটজন হাসপাতালে ভর্তি আছে। তাদের রক্ত পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া যায়নি। অন্যদের আশকোনায় ১৪ দিন থাকতে হবে। চীনের নাগরিক যে দেশের মাধ্যমেই আসুক না কেন তাদের ডাবল চেকআপ করা হবে বলে জানান তিনি।’

এর আগে গত শনিবার সকালে করোনাভাইেোসের উৎসস্থল চীনের উহান শহর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন ৩১২ বাংলাদেশি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com