বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

মোবাইলে ব্যস্ত রাঁধুনি, ফুটন্ত কড়াইতে পড়ে শিশুর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৯০ বার

মিড ডে মিল রান্না হচ্ছিল ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুরের একটি স্কুলে। সেখানেই খেলা করছিল বছর তিনেকের এক শিশু। পাশেই ছিল রাঁধুনি। খেলতে খেলতে গরম কড়াইতে ছিটকে পড়ল শিশুটি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শিশুকে বাঁচানো সম্ভব হয়নি।

পরিজনদের অভিযোগ, রাঁধুনি শিশুদের দিতে নজর না দিয়ে দিনভর মোবাইলে ব্যস্ত থাকায় এই বিপত্তি। ঘটনায় এফআইআর দায়ের করেছে নিহত শিশুর পরিবার। তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।

অভিযোগ, রাঁধুনি সামনে উপস্থিত থাকলেও, তার কানে ছিল হেডফোন। তাই শিশু কী করছে, সেদিকে খেয়াল ছিল না তার। খেলতে খেলতেই অসাবধানবশত উনুনে বসানো ফুটন্ত তরকারির কড়াইতে পড়ে যায় শিশুটি। চিৎকার করতে থাকে শিশুটি। তাতেই নজর পড়ে মোবাইলে ব্যস্ত রাঁধুনি এবং শিক্ষক-শিক্ষিকাদের। প্রায় সঙ্গে সঙ্গেই শিশুকে গরম কড়াই থেকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় চিকিৎসা। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মারা যায় শিশুটি।

এই খবর পাওয়ামাত্রই কান্নায় ভেঙে পড়ে শিশুটির পরিবার। স্কুল কর্তৃপক্ষের উদাসীনতাতেই তাদের সন্তানের মৃত্যু হয়েছে বলেই দাবি একরত্তির পরিজনদের।

তিনি বলেন, “রাঁধুনি সারাক্ষণই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। তাই সে বুঝতেই পারেনি কখন শিশু ফুটন্ত কড়াইতে পড়ে গেল। তাই শিশুটি যখন পড়ে গেল তখন দেখতে পায়নি। মোবাইল ছেড়ে শিশুর দিকে খেয়াল রাখলে এমন ঘটত না।”

মিড ডে মিলের ফুটন্ত কড়াইতে পড়ে শিশুর মৃত্যু মানতে পারছেন না দেশটির জেলা প্রশাসনের কর্মকর্তারা। মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।

তিনি বলেন, “শিশুর পরিবারের তরফে এফআইআর করা হয়েছে। আমরা জানতে পেরেছি ওই স্কুলে ঘটনার সময় ৬ জন রাঁধুনি ছিলেন। তা সত্ত্বেও কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের গাফিলতিতে এই কাণ্ড ঘটেছে কি না, তা তদন্ত করে দেখছি।” সংবাদ প্রতিদিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com