বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের সভাপতি ও সম্পাদক প্রার্থী জয়নুল-কাজল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৯৪ বার

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি ও সম্পাদক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বুধবার ল’রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক জৈষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সভাপতি পদে সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন এবং সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নাম ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com