শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

চট্টগ্রামে ইউসিবিএল কদমতলী শাখায় দুর্বৃত্তের হানা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৬৩ বার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার কদমতলীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)র তালা ভেঙে ভেতরে দুর্বৃত্তরা হানা দিয়েছে। শুক্রবার রাতে ব্যাংকের প্রধান ফটকের তিনটি তালা ভেঙ্গে দুর্বৃত্তরা নতুন একটি তালা লাগিয়ে দিয়ে গেছে।

শনিবার সন্ধ্যায় পুলিশ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাদের নিয়ে ব্যাংকের ভেতরে প্রবেশ করে টাকা রাখার ভল্টটি খোলা যাচ্ছেনা বলে জানিয়েছেন। তবে টাকা চুরি হয়েছে কিনা নিশ্চিত হতে পারেনি তারা। পুলিশ বলছে, ব্যাংকের সিসি ক্যামরার ডিভাইজ পাওয়া যাচ্ছে না। তারা ব্যাংকের উপরে ভাড়া থাকা একটি এনজিও প্রতিষ্ঠানের দুই ব্যক্তিকে সন্দেহ করছে।

ইউসিবিএল এর ওই শাখাটি নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকায় বায়তুশ শরফ মাদরাসার পাশের বায়তুশ শরফ জিলানি মার্কেট নামে ছয়তলা ভবনে অবস্থিত। এটি ব্যাংকের কদমতলী শাখা। এর নিচতলায় কয়েকটি দোকান রয়েছে। দুই ও তিনতলা জুড়ে ব্যাংক, চারতলায় মেটলাইফ ইন্স্যুরেন্স, পাঁচতলায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তাদের কার্যালয় তৈরির জন্য ভাড়া নিয়েছে, তবে কাজ এখনো শুরু হয়নি। আর ছয়তলার চিলেকোঠায় ব্যাচেলর ভাড়া থাকেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ নয়াদিগন্তকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ছয়তলায় যে ব্যাচেলররা থাকেন তারা হেলপলাইন ৯৯৯ এ টেলিফোন করে জানান যে, ব্যাংকের ফটকের সামনে এর নিরাপত্তাকর্মী অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যান। সেখানে দেখা যায় পুরোপুরি অজ্ঞান না হলেও নিরাপত্তাকর্মীটি অসংলগ্ন অবস্থায় আছেন। ঠিকমতো কথা বলতে পারছেন না। পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক দেখানো হবে।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ব্যাংকের মূল ফটকে যে তিনটি তালা লাগানো ছিল, সেগুলি কেটে ফেলা হয়েছে। তার বদলে একটি নতুন তালা দিয়ে দরজা বন্ধ করা হয়েছে।

সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ উধ্বতন কর্মকর্তাদের নিয়ে ব্যাংকে প্রবেশ করেন। তারা সেখানে সবকিছু স্বাভাবিক দেখতে পান। তবে ব্যাংকের সামনে লাগানো সিসি টিভি ক্যামরার ডিভাইসটি পাওয়া যায়নি। এছাড়া ব্যাংকের ভন্টটি তারা চাবি দিয়ে খোলার চেস্টা করে ব্যর্থ হয়। পুলিশ ধারনা করছে, দুর্বৃত্তরা ভন্টটি খোলার চেস্টা করেছে অথবা খুলেছে। যার কারণে এখন ভন্টটি খোলা যাচ্ছে না।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে সিএমপির উপ পুলিশ কমিশনার (ডবলমুরং জোন) ফারুক উল হক এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, ঢাকা থেকে ব্যাংকটির কারিগরি টিম এসে ভন্টটি খোলার পর বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com