শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

জুনের মধ্যে ঢাকা-শিলিগুড়ি ট্রেন চলাচল শুরু : রেলমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩২ বার

রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন শুক্রবার জানিয়েছেন, জুনের মধ্যে ঢাকা-শিলিগুড়ি ট্রেন চলাচল শুরু হবে। তিনি বলেন, ‘আগামী জুন মাসের মধ্যেই চিলাহাটি-হলদিবাড়ি রেল লাইন নির্মাণ কাজ শেষ হবে। লাইনটি নির্মিত হলেই ঢাকা থেকে শিলিগুড়ি সরাসরি ট্রেন চলাচল শুরু হবে।’ পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘীতে অসহায় দুস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও শারীরিক অসুস্থতায় কোনো মানুষ যাতে আর্থিক কষ্টে না ভোগে এ জন্য প্রতিটি নাগরিকের পাশে রয়েছে সরকার। কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে শিক্ষিত বেকার যুবকদের চাকরির পেছনে না ছুটে সরকারি সুযোগ গ্রহণ করে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।

পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতিসহ বোদা দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com