শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

নয়া পল্টনে বিএনপি নেতাকর্মীদের জড়ো হতে দিচ্ছে না পুলিশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৮১ বার

ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে দলের নেতাকর্মীদের জড়ো হতে দিচ্ছে না পুলিশ। আজ শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করলে পুলিশের লাঠিচার্জে অনেককে আহত হয়েছেন বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আমাদের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল হবে। তবে সকাল থেকেই নেতাকর্মীরা উপস্থিত থাকলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এসময় নেতাকর্মীদেরকে মারতে দলীয় কার্যালয় ভেতরে ঢুকিয়ে দেয় পুলিশ।

পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ অনেকেই। বর্তমানে দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ।

তবে পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল বের করা হবে বলে রিজভী জানান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে খালেদা জিয়ার মুক্তি দাবিতে শুরু হয়ে মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com