বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

ডায়াপার থেকে শিশুর র‌্যাশ, সুরক্ষায় যা করবেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৮২ বার

শিশুকে নিয়ে বাইরে বের হলেই ডায়াপার পরান মায়েরা। তবে দীর্ঘক্ষণ ডায়াপার ব্যবহার শিশুর জন্য ক্ষতিকর। অনেক সময় দেখা যায়, ডায়াপার ভিজে যাওয়ার পরে পরিবর্তন করা হয় না। যা শিশুর জন্য মারত্মক ক্ষতিকর।

মা-বাবার অবহেলার কারণেই সব সময় এমনটা হয়। দীর্ঘ সময় নোংরা ডায়াপার ব্যবহার ও খাবারে অ্যালার্জি, সংবেদনশীল ত্বকের কারণে শিশুর র‌্যাশ হতে পারে। তবে শিশুর এ ধরনের র‌্যাশ দূর করতে ওষুধের ব্যবহার না করে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন।

আসুন জেনে নেই শিশুর র‌্যাশ দূর করার ঘরোয়া পদ্ধতি-

১. ক্ষত সারাতে র‌্যাশ দূর করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। চার কাপ পানিতে দুই টেবিল চামচ বেকিং সোডার মিশ্রণ তৈরি করুন। যখনই শিশুর ডায়াপার পরিবর্তন করবেন তখন এ মিশ্রণটি শিশুর আক্রান্ত স্থানে লাগাবেন।

২. নতুন ডায়াপার পরানোর আগে পরিষ্কার কাপড় দিয়ে শিশুর ত্বক পরিষ্কার করতে হবে।

৩. র‌্যাশ দূর করতে নারিকেল তেল ব্যবহার করতে পারেন। এতে থাকা অ্যান্টিফাঙ্গাল এবং ময়েশ্চারাইজিং উপাদান ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে ত্বক সুরক্ষা করে। ডায়াপার পরিবর্তনের সময় শিশুর ত্বকে তেল ব্যবহার করুন।

৪. ডিমের সাদা অংশ র‌্যাশ সারাতে খুব ভালো কাজ করে। আক্রান্ত স্থানে ডিমের সাদা অংশ ব্যবহার করুন কয়েকদিন। এতে র‌্যাশের সমস্যা দূর হবে।

৫. মায়ের বুকের দুধ ডায়াপার র‌্যাশ দূর করতে পারে। ত্বকের আক্রান্ত স্থানে কয়েক ফোঁটা বুকের দুধ ফেলে আলতোভাবে ম্যাসাজ করুন। পরে পরিয়ে দিন নতুন ডায়াপার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com