শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

করোনা আক্রান্ত স্ত্রীকে আদরে খাইয়ে দিচ্ছেন ৮৭-র বৃদ্ধ! ভাইরাল ভিডিও

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৫৩ বার

স্ত্রী করোনা ভাইরাস আক্রান্ত৷ যেকোনো দিন হয়তো পৃথিবী ছেড়ে চলে যাবেন৷ দীর্ঘ দিন একসঙ্গে কাটিয়েছেন৷ আজ দুজনেই বৃদ্ধ৷ যত দিন কেটেছে ভালোবাসা বেড়েছে৷ তাই জীবনের শেষ বেলায় এসে স্ত্রীকে চোখের সামনে মৃত্যু-মুখে দেখে স্থির থাকতে পারেননি ৮৭ বছরের ওই ব্যক্তি৷ প্রেমের কাছে হার মানল মারণ করোনা ভাইরাসও৷ হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত স্ত্রীকে পরম স্নেহে খাইয়ে দিচ্ছেন বৃদ্ধ৷ ইন্টারনেটে সেই ভিডিও ভাইরাল৷ চোখের পানি ধরে রাখতে পারছে না নেটিজেনরা৷

গত ১২ ফেব্রুয়ারি ভিডিওটি শেয়ার করে পিপলস ডেইলি নামে চীনের একটি পত্রিকা৷ ভিডিওটি তারপর থেকেই ভাইরাল৷ সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে দুরন্ত গতিতে৷ সকলেই ওই বৃদ্ধার দ্রুত আরোগ্য কামনা করছেন৷

ট্যুইটারে ইতিমধ্যেই প্রায় ৩ লাখ লাইক ও ৬৬৯ বার রি-ট্যুইট করা হয়েছে ভিডিওটি৷ ভিডিওটি দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি৷ রইল সেই ভাইরাল ভিডিও৷

চীনের ইউহান প্রদেশের একটি বাজার থেকে ছড়ায় করোনা ভাইরাস৷ এখনও পর্যন্ত এই ভাইরাসে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়ে গেছে চীনে৷ ২০টি দেশে ছড়িয়ে পড়েছে সেই ভাইরাস৷
সূত্র : নিউজ ১৮

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com