সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
আমেরিকা

ইরান-সৌদি সম্পর্ককে ভালোভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র

দীর্ঘ দিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদির পুনরায় সম্পর্ক স্থাপনকে ভালোভাবে নিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (৮ মার্চ) সৌদি আরব সফরের প্রাক্কালে সেন্ট্রাল ইন্টেলিজেন্স অ্যাজেন্সির (সিআইএ) প্রধান বিল বার্ন এমন

বিস্তারিত...

ট্রাম্পের সঙ্গে আলোচনায় ম্যাকডুগাল?

যৌনতা, নারী, ঘুষ। মামুলি তিন শব্দ। তাতেই ঝড় বইছে পুরো মার্কিন দুনিয়ায়। দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রেফতারের পর বিশ্বজুড়ে চলছে আলোচনা।  তার বিরুদ্ধে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ প্রদানসহ মোট ৩৪টি অভিযোগ আনা হয়েছে। যদিও এসবের কোনোটির সঙ্গেই নেই তিনি-এমন দাবি করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে আর কোনো প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে গ্রেপ্তার হওয়ার নজির নেই। মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে গ্রেপ্তারের পরই অবশ্য মুক্তি পান ট্রাম্প। কিন্তু এদিন সামনে এসেছে আরেক নারীর নাম। সাবেক প্লে­বয় মডেল ওই নারীর নাম কারেন ম্যাকডুগাল। পর্নো তারকা ড্যানিয়েলসের মতো ট্রাম্পের সঙ্গে তারও সম্পর্ক ছিল বলে তিনি দাবি করেছেন। কে এই ম্যাকডুগাল? ট্রাম্পের সঙ্গে কীভাবে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে? আর কত দিন টেকে সেই সম্পর্ক? এসব বিষয় নিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ ১০ মাস নিয়মিত সম্পর্ক ছিল ট্রাম্প-ম্যাকডুগালের। ঘরসংসার সামলে বিবাহিত ট্রাম্প সেসময় মাসে অন্তত পাঁচ দিন দেখা করতেন এই নারীর সঙ্গে। লাস্যময়ী এই সুন্দরীর জন্ম ইন্ডিয়ানা রাজ্যে। ছোটবেলায় মিশিগানে চলে যান তিনি। মাত্র ২০ বছর বয়সে তিনি মডেলিং শুরু করেন। ১৯৯৮ সালে তিনি প্লে-বয়ে যোগ দেন। প্রখ্যাত পামেলা অ্যান্ডারসনের পরে দ্বিতীয় নারী হিসেবে প্লে­মেট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পান তিনি। একজন কলামিস্ট ও অ্যাডভোকেট হিসেবেও পরিচিতি আছে ম্যাকডুগালের। ১৯৯৯ সালে পুরুষদের ফিটনেস ম্যাগাজিনের প্রচ্ছদে প্রথম নারী হিসেবে তাকে দেখা যায়। মডেলিংয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও টিভিতেও  দেখা গেছে তাকে। তবে অপরূপা এই নারী মডেল হিসেবে যতটা আকাঙ্খিত হয়ে ওঠেন ততটা অভিনেত্রী হিসেবে এগোতে পারেননি। ২০০৬ সালে প্রকাশিত এক প্রতিবেদনে নিউইয়র্কার ম্যাগাজিনকে ম্যাকডুগাল জানান, তিনি লস অ্যাঞ্জেলেসের প্লেবয় ম্যানশনে ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন। সেখানে দ্য অ্যাপ্রেন্টিসের একটি পর্বের শুটিং ছিল তার। ট্রাম্প প্রথম দেখাতেই মুগ্ধ হন, আর ম্যাকডুগালের রূপের প্রশংসা করতে শুরু করেন। সিএনএনের সঙ্গে আলাপে ম্যাকডুগাল দাবি করেন, ট্রাম্পের এই সম্পর্ক ছিল প্রেমময়। তবে ডোনাল্ড ট্রাম্প এই দাবিকে উড়িয়ে দিয়ে বলেছেন,  তেমন কোনো সম্পর্ক তাদের ছিল না।

বিস্তারিত...

‘আমাদের দেশটা নরকে পরিণত হচ্ছে’

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার একমাত্র অপরাধ হলো, যারা আমাদের দেশকে ধ্বংস করতে চেয়েছিল, তাদের হাত  থেকে নির্ভীকভাবে দেশকে রক্ষা করা। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশটা এখন নরকে পরিণত হচ্ছে। মঙ্গলবার নিউইয়র্কে আদালতে শুনানিতে শেষে  ফ্লোরিডায় ফিরে মার-এ-লাগোর বাসভবন থেকে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণ তিনি এ কথা বলেন। এর আগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বোয়িং ৭৫৭ বিমানে  ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ট্রাম্প। ২০১৬ সালে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অবৈধভাবে অর্থ  দেওয়ার অভিযোগের মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করতে ট্রাম্প মঙ্গলবার নিউইয়র্কে আসেন। প্রায় দুই ঘণ্টা আদালতে ছিলেন তিনি। আঙুলের ছাপ দেওয়া ও ছবি তোলাসহ কিছু কার্যক্রমের পর আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তিনি আদালত কক্ষে প্রবেশ করেন, অভিযোগ পড়ে শোনানো হয়, নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর তিনি নিজের গাড়িবহরে করে আদালত ছাড়েন। স্টরমি ড্যানিয়েলসের দাবি, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। ২০১৬ সালের নির্বাচনের আগে এ নিয়ে মুখ না খুলতে তাকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন।

বিস্তারিত...

মামলার মধ্যে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বাড়ছে!

একটি দুটি নয়, ৩৪টি অভিযোগে অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। মঙ্গলবার মার্কিন এক আদালতে তার বিচারও শুরু হয়েছে। ওই দিন

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে গুলিবিদ্ধ হয়ে নিহত ২

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে একটি বাসভবনে বন্দুক হামলায় দু’জন নিহত ও অপর একজন আহত হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়ার। লেকউড পুলিশ বিভাগ জানায়, কলোরাডো রাজ্যের রাজধানী ডেনভারের

বিস্তারিত...

এ যাত্রায় ঘরে ফেরা ট্রাম্পের পরবর্তী শুনানি আগস্টে

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে আদালত কক্ষে অভিযুক্ত হিসাবে প্রবেশ করার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুলিশ প্রথমে নিয়মমতো গ্রেপ্তার করে এবং পরে ছেড়ে দেয়। মূলত আদালতে হাজির হলে প্রক্রিয়ামাফিক আঙ্গুলের ছাপ

বিস্তারিত...

ইউক্রেনকে আরও ২৬০ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের জন্য আরও ২৬০ কোটি ডলার মূল্যের সামরিক সহযোগিতা দেওয়ার কথা ঘোষণা করেছে। এ নিয়ে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত কিয়েখকে ৩ হাজার ৫২০ কোটি ডলার

বিস্তারিত...

ডোনাল্ড ট্রাম্পকে জড়িয়ে আরেক নারীর নাম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুস দেওয়ার অভিযোগে গ্রেফতার হন। পরে মুক্তিও পেয়েছেন। গত মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে ম্যানহাটানের আদালতে শুনানি হয়। এদিন শুনানি চলার সময় কৌঁসুলিরা আরও

বিস্তারিত...

ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার

সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনিই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট যাকে ফৌজদারি অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। স্টর্মির মুখ বন্ধ রাখতে

বিস্তারিত...

ট্রাম্পের মামলার শুনানিতে আদালতে যা হয়েছে

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ম্যানহাটনে আদালত কক্ষে একজন অভিযুক্ত হিসেবে প্রবেশ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার চারপাশে ঘিরে ছিল সিক্রেট সার্ভিসের সদস্যরা। সেই সময় তার

বিস্তারিত...

© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com