নিউইয়র্কে আবার কোভিড-১৯ হানা দিয়েছে। এই প্রেক্ষাপটে করোনাভাইরাসের নতুন টিকাটি গ্রহণ করার জন্য নিউইয়র্কবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। গভর্নর ছয় মাস বা তার বেশি বয়সী সবাইকে শীতের আগেই নতুন টিকা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। গভর্নর জোর দিয়ে বলেন যে নতুন ধরণটির সাথে মিল রেখেই নতুন টিকা উদ্ভাবন করা হয়েছে। সিডিসি জানিয়েছে, করোনাভাইরাসের নতুন যে ধরণটি ছড়িয়ে পড়ছে, তার ৯০ ভাগের বেশিই এই টিকায় প্রতিরোধযোগ্য। গভর্নর এক ব্রিফিংয়ে বলেন, অতীতে টিকা গ্রহণ করায় আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। তবে আগের টিকায় এখন সুরক্ষা পাওয়া যাবে না। এখন নতুন করে টিকা নিতে হবে। নিজেকে এবং আশপাশের সবাইকে সুরক্ষিত করার এটাই সর্বোত্তম পন্থা। তিনি বলেন, ‘আমরা ২০২০ সাল থেকে এ কাজ করছি। এখন থেমে যাওয়ার কোনো কারণ নেই। আর আপনি কেবল নিজেকে নিয়ে ভাববেন না। কারণ অনেক লোক আক্রান্ত হয়েছে।’
জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক আসছেন। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ বিমানে চার্টার্ড ফ্লাইটে এদিন ১০টা ৫৩ মিনিটে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী অন্য বছরের তুলনায় কম। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকতে পারেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ডিপিএসসহ অন্যান্য কর্মকর্তারা। অন্যবারের মতো এবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ব্যবসায়ী প্রতিনিধিদল আসছে না। তবে ব্যক্তিগত অর্থে বেশ কয়েকজন ব্যবসায়ী আসতে পারেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ আরো ছয়টি গন্তব্যে ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়ে আবেদন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সম্প্রতি নতুনভাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার অনুমোদন চেয়ে আবেদন করেছে বিমান। ‘ফরেন এয়ার ক্যারিয়ার’ আবেদনটি
বাংলাদেশী শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐহিত্য সংরক্ষনের প্রত্যয় নিয়ে নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হয়েছে দু’দিনব্যাপী পঞ্চম বাংলাদেশ সম্মেলন। গত ৯ ও ১০ সেপ্টেম্বর ২০২৩ অনুষ্ঠিত ওই সম্মেলনের উদ্বোধন করেন
নিউইয়র্কে ৫ম বাংলাদেশ সম্মেলন উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা ড. আবু জাফর মাহমুদ। দু’দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, ফোবানার নামে ত্রা প্রবাসে গোটা জাতিকে বিভক্ত করেছে। এতে
কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী জালালাবাদ এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড থেকে পদত্যাগ করলেন। তিনি সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান বরাবর পদত্যাগ পত্র পাঠিয়েদিয়েছেন। এ ব্যাপারে
নানা আয়োজনে ০১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর )। এ দিন সন্ধ্যায় ব্রঙ্কসের আল আকসা চাইনিজ রেষ্টেরেন্টের সামনে উন্মোক্ত প্রাঙ্গনে লাল সবুজের
তিনজন পিএইচডি উপদেষ্টা পরপর ১১ বার প্রত্যাখ্যান করেন রাজুবকে। যা চরমভাবে নাড়া দেয় তাকে। এর পরই তিনি সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে আরেকটি ডক্টরেট ডিগ্রিতে ভর্তি হন এবং দুটি ডক্টরেট একসঙ্গে চালিয়ে
বিভক্ত ফেডারেশন অব বাংলাদেশী এসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর একাংশের সম্মেলন অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাসে। ৩৭তম এই সম্মেলনের আয়োজক সংগঠন ছিলো বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট)। বিপুল
আবারো এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘এস্টোরিয়া পথমেলা’। নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির প্রবাসী বাংলাদেশীরা সহ আশপাশের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাণভরে মেলাটি উপভোগ করেন। এস্টোরিয়া