বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরীকে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনেটে ভোটাভুটিতে পূর্ব নিউইয়র্কের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক হিসেবে তাঁর নিয়োগ নিশ্চিত হয়। সিনেটের
গভর্নর ক্যাথি হোকুল এবং ডেমোক্র্যাট রাজ্য আইনপ্রণেতাদের মধ্যে বিরোধের ফলে সম্ভাবনাময় হাউজিং চুক্তিটি প- হয়ে গেছে। আর এর ফলে ভাড়াটে সুরক্ষা বাড়বে, চলমান প্রকল্পগুলোর বিতর্কিত কর প্রণোদনা সম্প্রসারিত হবে। অ্যাসেম্বিলি স্পিকার কার্ল হিসটাই ও স্টেট মেজোরিটি লিডার আন্দ্রে স্টিওয়ার্ট-কাসিন্স এক যৌথ বিবৃতিতে বলেন, ‘পরিষ্কার হয়ে গেছে যে এই পরিকল্পনা নিয়ে গভর্নরের সাথে কোনো সমঝোতায় পৌঁছা যায়নি।’ তবে গভর্নরের মুখপাত্র জুলি উড এর জবাব দিতে বেশি দেরি করেননি। তিনি বলেন, ‘গভর্নর হোকুল তার নির্বাহী বাজেটে দেশের সেরা গৃহায়নবিষয়ক যে আইনটি সামনে এনেছিলেন, তা আইন পরিষদ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। তারপর অ্যাসেম্বলি ও সিনেট তাদের ব্যর্থতার জন্য গভর্নরকে দায়ী করছে।’ স্টেট সিনেট ও অ্যাসেম্বলি দ্রুত গতিতে বিভিন্ন ধরনের আইন পাস করতে থাকায় গভর্নর ও ডেমোক্র্যাট আইনপ্রণেতারে মধ্যে সঙ্ঘাতের সৃষ্টি হয়। এখন হোকুল এসব আইনের কতগুলোতে অনুমতি দেন, তাই দেখার বিষয়। তিনি এখনো স্পষ্ট করেননি যে তিনি এসব বিলে সই করবেন কিনা।
বিশিষ্ট শিল্পপতি, বিএনপির কেন্দ্রীয় নেতা ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিনকে নাগরিক সংবর্ধনা প্রদান করেছে কুমিল্লা মহানগর সোসাইটি অব নর্থ আমেরিকা। জ্যামাইকার মতিন পার্টি হলে গত
বিশিষ্ট লেখক, সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবিরের কন্যা অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি
নিউইয়র্ক থেকে বাফেলো শহরে ভ্রাম্যমান কনসুলেট সেবা দিতে এসে সামান্য ভিড় দেখে অতিষ্ঠ হয়ে প্রবাসীদের হেনস্থা করতে পুলিশ ডেকে ক্ষমতার বড়াই দেখাতে চেয়েছিলেন কনসুলেট অফিসের কয়েকজন কর্মকর্তা। উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের
বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। স্থানীয় সময় গত মঙ্গলবার রাত ১০টায়, বাংলাদেশ সময় গতকাল বুধবার সকাল ৮টায় এই তালিকায় শীর্ষস্থানে দেখা গেছে মার্কিন
প্রবাস প্রজন্মে বাংলা ভাষা ও সংস্কৃতি বিকাশের পাশাপাশি শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশকে আরও বেশি উদ্ভাসিত করার সংকল্পে পথমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নিউইয়র্ক সিটির ওজোনপার্কে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলা উদ্বোধন

অভিবাসীদের আশ্রয় দেওয়ার জায়গা সঙ্কুলান করতে হিমশিম খেতে থাকার প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটি আরো ৭৫০টি স্থান বর্তমানে বিবেচনা করে দেখছে। গত সপ্তাহে আরো ২২ শ’ নতুন অভিবাসী আসার ফলে নগরীর এ নিয়ে সমস্যা আরো প্রকট হওয়ায় নতুন জায়গা খোঁজা ছাড়া বিকল্প কিছু নেই। নিউইয়র্কের শেল্টার সেন্টারগুলো গত বছর থেকেই মারাত্মক সমস্যায় পড়ে। গত বছর থেকে বিদেশি অভিবাসীদের ঢল নেমেছে। নিউইয়র্কে এ পর্যন্ত প্রায় ৭২ হাজার অভিবাসী এসেছে বিগ অ্যাপেলে। অভিবাসীদের করুণ দশা তুলে ধরে এক সংবাদ সম্মেলনে ডেপুটি মেয়র অ্যানে উইলিয়ামস বলেন, আমরা বিধ্বস্ত অবস্থার কাছাকাছি চলে এসেছি। বর্তমানে পাঁচটি বরোয় ১৫৭টি জরুরি স্পটে ৪৫ হাজার ৮০০ অভিবাসীকে স্থান দেওয়া হয়েছে। কিন্তু আরো অভিবাসীর জন্য আরো জায়গা প্রয়োজন। তবে নগর কর্তৃপক্ষ এখন কোন কোন জায়গা খুঁজছে, তা প্রকাশ করেনি। আশ্রয়প্রার্থীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় কর্মকর্তারা সাময়িকভাবে বসবাসের জায়গা খুঁজছেন। তাদেরকে নগরীর বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে। এমনকি প্রাকৃতিক দুর্যোগের সময় যেভাবে সাময়িক আশ্রয়কেন্দ্র খোলা হয়, তেমন কিছু করা যায় কিনা তা নিয়েও ভাবছেন কর্মকর্তারা। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কমিশনার জ্যাক ইসকল এক ব্রিফিংয়ে বলেন, উপকূলীয় ঝড়ের সময় আশ্রয় দেওয়ার জন্য যেভাবে আশ্রয়কেন্দ্র খোলা হয়, আমরা সে রকম কিছু খুঁজছি এখন।’ তিনি বলেন, এগুলো দীর্ঘমেয়াদের জন্য নয়, বরং মধ্যবর্তী সমাধান হিসেবে দেখা হচ্ছে।
নিউইয়র্ক সিটির মারিজুয়ানা নিয়ন্ত্রণকারীরা জানিয়েছেন, তারা ১,৫০০ অবৈধ গাঁজা বিক্রির দোকান বন্ধ করে দেবে। রাজ্য ও নগরী গাঁজা নিয়ন্ত্রণ কর্মকর্তারা বলছেন, নতুন যে আইন প্রণীত হচ্ছে, সেটা তাদের গোপন গাঁজা
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, বিশিষ্ট আলেম ও ইয়র্ক বাংলা সম্পাদক রশীদ আহমদের পিতা মাওলানা শায়খ আব্দুল মতিন (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উত্তর সিলেটের প্রবীণ আলেমে দ্বীন,