শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

ভারতের বিরুদ্ধে অবিস্মরণীয় জয় নিউজিল্যান্ডের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৬৫ বার

কোনো রকমে ইনিংস হারের লজ্জা এড়ালেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টের দৈর্ঘ্য চতুর্থ দিনের লাঞ্চ পর্যন্তও টেনে নিয়ে যেতে পারল না ভারত৷ তৃতীয় দিনের শেষে ম্যাচের গতিপ্রকৃতি যে দিকে মোড় নিয়েছিল, তাতে প্রথম টেস্টে ভারতের হার খানিকটা প্রত্যাশিত ছিল৷ তবে এভাবে আত্মসমর্পণ করে মাঠ ছাড়বে কোহলি অ্যান্ড কোং, সেটা অনুমান করা যায়নি৷

প্রথম ইনিংসের নিরিখে ১৮৩ রানে পিছিয়ে পড়া ভারত তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলেছিল৷ তখনো ইনিংস হার এড়াতে ভারতের দরকার ছিল ৩৯ রান৷ হাতে ৬টি উইকেট থাকায় মনে করা হচ্ছিল ভারত কিছুটা হলেও পালটা লড়াই চালাবে৷ তবে চতুর্থ দিনের সকালেই টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৯১ রানে৷ অর্থাৎ ভারতের বাকি ৬ জন ব্যাটসম্যান সাজঘরে ফেরেন ৪৭ রান যোগ করে৷

জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে মাত্র ৯ রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় ভারত৷ শেষ ইনিংসে ১০ বল ক্রিজে কাটিয়েই কিউইরা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ সব মিলিয়ে ভারতের ১৬৫ রানের জবাবে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৪৮ রান তোলে৷ ভারত দ্বিতীয় ইনিংসে অল-আউট হয় ১৯১ রানে৷ নিউজিল্যান্ড শেষ ইনিংসে ১.৪ ওভার ব্যাট করে জয়ের জন্য প্রয়োজনীয় ৯ রান তুলে নেয়৷

ভারতের বিরুদ্ধে ১০ উইকেটের এই স্মরণীয় জয় নিউজিল্যান্ডের কাছে নিঃসন্দেহে মাইলস্টোনসূচক৷ কেননা টেস্ট ক্রিকেটে কিউইদের এটি ১০০তম ম্যাচ জয়৷ পাশাপাশি রস টেলরের ব্যক্তিগত মাইল ফলকও জয় দিয়ে উজ্জ্বল করে রাখে নিউজিল্যান্ড৷ এটি ছিল টেলরের কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ৷

দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ময়াঙ্ক আগরওয়াল৷ অজিঙ্কা রাহানে করেন ২৯ রান৷ এছাড়া পৃথ্বী শ ১৪, চেতেশ্বর পূজারা ১১, বিরাট কোহলি ১৯, হনুমা বিহারী ১৫, ঋষভ পন্ত ২৫, রবিচন্দ্রন অশ্বিন ৪, ইশান্ত শর্মা ১২ ও বুমরাহ ০ রানে আউট হন৷ ২ রানে অপরাজিত থাকেন শামি৷

দ্বিতীয় ইনিংসে টিম সাউদি ৫টি ও ট্রেন্ট বোল্ট ৪টি উইকেট নেন৷ ১টি উইকেট কলিন ডি’গ্র্যান্ডহোমের৷ শেষ ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে টম লাথাম ৭ ও টম ব্লান্ডেল ২ রান অপরাজিত থাকেন৷ দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট নেয়া সাউদি ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com