মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

ভালভার্দের জোড়া গোলে রিয়ালের দাপুটে জয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৯ বার

ফেদেরিকো ভালভার্দের জোড়া গোলে দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত ফর্মে থাকা উরুগুয়ের এই মিডফিল্ডার টানা তিন ম্যাচে গোল করে দলকে এনে দিচ্ছেন আত্মবিশ্বাস। শনিবার তার জোড়া গোলে ৪-১ গোলে এলচেকে উড়িয়ে দিয়েছে মাদ্রিদের ক্লাবটি।

লা লিগার ম্যাচে এলচে-কে ৪-১ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে আবারও চাপ বাড়িয়েছে রিয়াল। এই জয়ের ফলে ২৮ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৬। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ফলে দুই দলের ব্যবধান নেমে এসেছে মাত্র এক পয়েন্টে।

চলতি মৌসুমের শুরুটা ভালভার্দের জন্য ভালো ছিল না। ক্লাব ও জাতীয় দলের হয়ে প্রথম ৩৯ ম্যাচে করেছিলেন মাত্র দুই গোল। তবে সাম্প্রতিক সময়ে বদলে গেছে দৃশ্যপট। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হ্যাটট্রিক করার পর এলচের বিপক্ষেও জোড়া গোল করে নিজের ফর্মের ধারাবাহিকতা ধরে রাখলেন তিনি।

ম্যাচের ৩৮তম মিনিটে প্রথমে দলকে এগিয়ে দেন জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুদিগার। ফ্রি কিক থেকে আসা বল প্রতিপক্ষের ডিফেন্ডার পরিষ্কার করতে না পারলে ভলিতে জালে পাঠান তিনি।

প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। দিয়াজের পাস থেকে মাঝমাঠ থেকে বল টেনে সামনে এগিয়ে ফ্রান গার্সিয়াকে পাস দেন। তারপর ফিরতি পাস ধরে ছোট ডি বক্সের ভেতর থেকে জোরালো শটে বল জড়ান জালে।

দ্বিতীয়ার্ধে আরও বাড়তে থাকে রিয়ালের দাপট। ৬৬ মিনিটে ডিন হুইসেনের হেডে স্কোর লাইন হয় ৩-০। এরপর আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে। ম্যাচের শেষদিকে দূরপাল্লার অবিশ্বাস্য শটে গোল করে বড় জয় নিশ্চিত করেন তরুণ মিডফিল্ডার আর্দা গুলার।

যোগ করা সময়ে গোল খাওয়ার মুখে পড়লেও দারুণ সেভ করে দলকে বাঁচান গোলরক্ষক থিবো কোর্তোয়া। এই জয়ে লা লিগার শিরোপা দৌড় আরও জমে উঠেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com