বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

হজে মক্কার ৩ স্থানে প্রবেশে সোয়া ২ লাখ টাকা জরিমানা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৩৫১ বার

চলতি বছর হজে মক্কার তিনটি পবিত্র স্থান বিশেষ করে মিনা, মুজদালিফা ও আরাফাতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস পরিস্থিতির জন্য মক্কার এ তিন পবিত্র স্থানে প্রবেশে লাগাম টানা হলো।

শুধু নিষেধাজ্ঞাতেই শেষ নয়, অনুমতি ব্যাতীত এই তিন স্থানে প্রবেশ করলে বাংলাদেশি মুদ্রায় সোয়া ২ লাখ টাকার (১০ হাজার সৌদি রিয়াল) মতো জরিমানা গুণতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, আগামী ১৮ জুলাই থেকে জিলহজের ১২ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে বিশেষ অনুমতি নিয়ে যাওয়ার সুযোগ থাকছে।

হজের মৌসুমে সব দেশের নাগরিককে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com