বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ভারতে ইলিশ রপ্তানির ‘বিশেষ অনুমতি’ দিয়েছে সরকার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৩ বার

প্রায় দেড় হাজার টন ইলিশ বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হতে যাচ্ছে আগামী সপ্তাহে। ব্যবসায়ীদের ইলিশ রপ্তানির ‘বিশেষ অনুমতি’ দিয়েছে বাংলাদেশ সরকার। ২০১২ সাল থেকে ইলিশ রপ্তানি নিষিদ্ধ থাকলেও এবার রপ্তানির বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। আজ শুক্রবার ভারতের সংবাদ মাধ্যম ইকোনোমিক টাইমস এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার বিষয়টি গতকাল বৃহস্পতিবার রাতে নিশ্চিত করেছেন মাছ আমদানিকারক সমিতির সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ। তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রায় ২০০ মাছ রপ্তানিকারক ভারতে মাছ রপ্তানির জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছিল। এর মধ্যে কেবল নয়জনকে অনুমতি দেওয়া হয়েছে। ১৪৫০ টন ইলিশ আগামী সপ্তাহের মধ্যেই কলকাতায় পৌঁছাবে। এটি বেনাপোল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। বাংলাদেশ থেকে যে ইলিশ ভারতে যাবে তা ৮শ গ্রাম থেকে ১২শ গ্রাম ওজনের হবে। আকারের ওপর নির্ভর করে ইলিশের পাইকারি দাম প্রতি কেজি আটশ থেকে ১৪শ টাকা হবে।

দেশের চাহিদা মেটাতে ২০১২ সাল থেকে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে। তবে গত বছর পূজার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানির ব্যবস্থা করেছিলেন। তবে ব্যবসায়ীদের মতে, রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকলেও প্রতিবছর মৌসুমে হাজার হাজার টন ইলিশ চোরাই পথে পশ্চিমবঙ্গসহ ভারতে পাচার হতো। সে কারণে ইলিশের বাজার মৌসুমেও চাঙ্গা থাকত। এ বছরও পাচার হওয়ার সময় প্রায় ২ হাজার ৮০০ কেজি ইলিশ জব্দ করেছে বিএসএফ। তবে গত এক সপ্তাহ ধরে স্থল সীমান্ত দিয়ে ভারতে ইলিশ ঢুকতে দেওয়া হচ্ছে না।

এদিকে, পশ্চিমবঙ্গেও গত দুই বছরে সেভাবে ইলিশ ধরা পড়ছে না। কয়েকদিন আগে মাত্র ১৫০ টন ইলিশ ধরা পড়ে পশ্চিমবঙ্গে যা সে প্রদেশের মানুষের চাহিদা মেটাতে পারছে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com