বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

ইনস্টাগ্রাম বর্জন করেন ডিক্যাপ্রিও-লরেন্স-কেটি পেরিরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৯ বার

লিওনার্দো ডিক্যাপ্রিও, জেনিফার লরেন্স, অরল্যান্ডো ব্লুম, সাচা ব্যারন কোহেন, কিম কার্দাশিয়ান, কেটি পেরি, মাইকেল বি জর্ডান ও অ্যাস্টন কুচারের মতো তারকারা এক দিনের জন্য ইনস্টাগ্রাম বর্জন করেছেন। ঘৃণা, প্রচারণা ও ভুয়া তথ্য ছড়ানোর প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার জন্য ইনস্টাগ্রাম বর্জনের সিদ্ধান্ত নেন তারা।

এক লিখিত বিবৃতিতে কিম কার্দাশিয়ান জানিয়েছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ভুয়া খবর শেয়ার করা হচ্ছে, তার একটা মারাত্মক প্রভাব পড়ছে। কিছু গোষ্ঠী আমেরিকাকে ভাগ করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, যেভাবে প্রচারণা ও ভুয়া তথ্য শেয়ার করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলো যেভাবে তা করার সুযোগ দিচ্ছে, তাতে আমি চুপ করে বসে থাকতে পারি না।’

পপশিল্পী কেটি পেরি তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যারা ঘৃণা ও বিদ্বেষপূর্ণ বক্তব্য ছড়ানোর লক্ষ্যে পোস্ট দিচ্ছে, সেসব গোষ্ঠী বা পোস্টের ব্যাপারে এসব প্ল্যাটফর্মের উদাসীনতা সম্পর্কে আমি মুখ বন্ধ করে থাকতে পারি না।’

অ্যাস্টন কুচার লিখেছেন, ‘ঘৃণা, বিদ্বেষ ও সহিংসতা ছড়ানোর হাতিয়ার হিসেবে এ প্ল্যাটফর্মগুলো তৈরি করা হয়নি।’

নাগরিক অধিকার নিয়ে আন্দোলনকারীরা ‘#StopHateforProfit’ অর্থাৎ ঘৃণার বিনিময়ে মুনাফা অর্জন বন্ধ করো- হ্যাশট্যাগ নিয়ে চালানো প্রচারণায় অংশ নিয়ে তারা গতকাল বুধবার নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একদিনের জন্য বন্ধ রাখেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com