শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বিজয়া দশমী আজ, শেষ হচ্ছে দুর্গাপূজা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ২৬৬ বার

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শেষ হচ্ছে আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব। এ কারণে সব পূজা মণ্ডপের বাতাসেই এখন বিষাদের ছায়া। হিন্দু ধর্মাবলম্বী মানুষের ঘরে ঘরে মন খারাপের দিন। ঢাক-কাসরের বাদ্যি-বাজনা আর পূজারি ও ভক্তদের পূজা-অর্চনায় কেবলই দুর্গার বিদায়ের আয়োজন।

আজ সোমবার সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দশমীবিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন দেয়া হবে। এরপর সারা দেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে প্রতিমা বিসর্জন দেয়া হবে। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার বিজয়া শোভাযাত্রা হচ্ছে না। সব মণ্ডপ ও মন্দিরের নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিমা বিসর্জনের নির্দেশনা দেয়া হয়েছে। সর্বত্র বিসর্জন শেষে ভক্তরা শান্তিজল গ্রহণ করবেন।

বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ স্যাটেলাইট টেলিভিশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। সংবাদপত্রগুলো প্রকাশ করবে বিশেষ সংখ্যা ও নিবন্ধ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি শুভ বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন।

করোনার কারণে এবার দুর্গাপূজাকে ঘিরে আলোকসজ্জা ও সাজসজ্জাসহ সব ধরনের উৎসব বাদ দেয়া হয়েছে। এই কারণে বিজয়া দশমীতে আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় পূজামণ্ডপসহ সব মন্দির-মণ্ডপে আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বেচ্ছায় রক্তদান ও প্রসাদ বিতরণ হবে না। তবে মণ্ডপে মণ্ডপে রয়েছে পুষ্পাঞ্জলি ও ভোগ আরতিসহ অন্য ধর্মীয় অনুষ্ঠানমালা।

গতকাল রোববার ছিল দুর্গাপূজার মহানবমী। সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবীর মহানবমী কল্পরাম্ভ ও মহানবমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে পুষ্পাঞ্জলি ও সন্ধ্যায় ভোগ আরতি করা হয়। এ দিন দেবী দুর্গাকে বিদায়ের আয়োজনে বিষণ্ন মন নিয়েই পূজার আনন্দে মেতেছিলেন হিন্দু ধর্মাবলম্বী মানুষ। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব কেটে যাওয়ায় আগের কয়েকদিনের মতো বৃষ্টিও ছিল না। এই কারণে মন্দির-মণ্ডপে দর্শনার্থীদের ভিড় ছিল আগের তিন দিনের তুলনায় খানিকটা বেশি।

স্বাস্থ্যবিধি মেনে পূজারী ও দর্শনার্থীরা পূজা উপভোগ করেছেন। তবে করোনার কারণে আগের নির্দেশনা অনুযায়ী ঢাকাসহ দেশের বেশির ভাগ মণ্ডপে সন্ধ্যা আরতির পর দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com