রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

৯ সপ্তাহে করোনায় সবচেয়ে কম মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ২১৫ বার

করোনাভাইরাসে দেশে একদিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে, যা গত নয় সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৯০ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে। এখন পর্যন্ত সর্বমোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৩৩। আর সর্বমোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৯১০ জন।

আজ বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে সবশেষ গত ১২ নভেম্বর এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন ১৩ জনের মৃত্যুর খবর এসেছিল। আর ১৪ নভেম্বর এর সমান, অর্থাৎ ১৪ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮৪১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৯ হাজার ৫২২ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। আক্রান্তের সংখ্যা ৫ লাখ পেরিয়ে যায় গত ২০ ডিসেম্বর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com