শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

অনুমোদন পেল দেশে উদ্ভাবিত করোনার প্রথম টেস্ট কিট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ২০৯ বার

ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পেয়েছে করোনাভাইরাস শনাক্তকরণে দেশে উদ্ভাবিত প্রথম আরটি-পিসিআর টেস্ট কিট। এটি উদ্ভাবন করেছে বাংলাদেশি বায়োটেক কোম্পানি ওএমসি হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, তাদের তৈরি কিট ৯৮ শতাংশ নির্ভুলভাবে কাজ করতে সক্ষম।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. সালাহউদ্দিন একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, আমরা ওএমসি হেলথ কেয়ারের তৈরি আরটি-পিসিআর কিট উত্পাদন ও বাণিজ্যিকভাবে সরবরাহের জন্য অনুমোদন দিয়েছি। কার্যকারিতা পরীক্ষায় তাদের কিট পাস করেছে এবং আমাদের টেকনিক্যাল কমিটি ফলাফল মূল্যায়ন করে এই কিটের অনুমোদন দিয়েছে।’

আরটি-পিসিআর কিট অনুমোদনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের নির্দেশিকা মেনে চলে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ওএমসি হেলথ কেয়ারের কর্মকর্তার জানান, তাদের এই কিট পরীক্ষা করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওএমসি হেলথ কেয়ারের জানায়, তাদের আরটি-পিসিআর কিটটি ভাইরাসের পরিবর্তিত রূপ সফলভাবে শনাক্ত করতে পারে। এতে বলা হয়েছে, ‘এই কিটটি সঠিকভাবে কোভিড-১৯ শনাক্ত এবং ক্লিনিকাল ব্যবস্থাপনায় বাংলাদেশের অন্যতম প্রধান অস্ত্র হতে পারে। ওএমসি হেলথ কেয়ারের কিট ব্যবহার করে (কোভিড-১৯ পরীক্ষার) প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ ব্যয় কমানো সম্ভব হবে।’

প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী কর্মকর্তা মাজবাহুল কবির বলেন, ‘প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্ট কিট তৈরির সক্ষমতা এখন আমাদের আছে। প্রয়োজন হলে এই সক্ষমতা আমরা বাড়াতে পারব। কিটগুলোর সর্বোচ্চ মান নিশ্চিত করতে আমরা স্বয়ংক্রিয়ভাবে উত্পাদন লাইন ব্যবহার করছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com