রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

কোনো অনুভূতি নেই মুহিতের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৯১ বার

করোনাভাইরাসের টিকা নিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কেন্দ্রে টিকা নিয়ে ‘কোনো অনুভূতি নেই’ বলে জানান তিনি।

দায়িত্ব ছাড়ার পর দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকা সাবেক এ অর্থমন্ত্রী আজ হুইল চেয়ারে করে আসেন বিএসএমএমইউ’তে। হাসপাতালে উপস্থিত গণমাধ্যম কর্মীদের ‍টিকা নেওয়ার পরবর্তী অবস্থা সম্পর্কে জানান তিনি। বলেন, ‘নো ফিলিং অ্যাট অল’। অর্থাৎ এখনও কোনো অনুভূতি নেই।

টিকা নিতে আসা সাবেক অর্থমন্ত্রী আজ হাসপাতালে আসেন মাস্ক ও ফেসশিল্ড পরিহিত অবস্থায়। পরে ভিআইপিদের জন্য নির্ধারিত বুথ থেকে টিকা গ্রহণ করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কিছু তো টেরই পাইলাম না। নো ফিলিং অ্যাট অল। আগে যেসব ইনজেকশন নিতাম, সেগুলোতে যেমন যন্ত্রণা হতো, তাও হয়নি।’

সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানিয়ে সাবেক অর্থমন্ত্রী বলেন, ‘আপনারা সকলে ভ্যাকসিন নেন। এটা আপনার এবং আপনার পরিবারের জন্য প্রয়োজন, সমাজের জন্য প্রয়োজন। ৮৭ বছর বয়স…আমার শেষই হয়ে গেছে জীবন। আমি (টিকা) নিচ্ছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com