রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত : প্রতিবাদে প্রেসক্লাবে জনতার ঢল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১০ বার

বেলা বাড়ার সাথে সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব প্রত্যাহারে সরকারি হঠকারী ও অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে জনতার ঢল নেমেছে।

শনিবার সকাল থেকেই ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ প্রেসক্লাবে জড়ো হতে শুরু করে। ফলে প্রতিবাদ সভা পরিণত হয় মহাসমাবেশে।

বিএনপির পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচিতে জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছে। নেতাকর্মীরা অবস্থান নিয়ে জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদের স্লোগানে স্লোগানে প্রেসক্লাব চত্বর উত্তাল করে তুলেছে।

এ সময় নেতাকর্মীরা জিয়ার খেতাব বাতিলের প্রতিবাদে বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে আসে। সময়ের সাথে সাথে প্রেসক্লাব চত্বরে নেতাকর্মীদের ভিড় বাড়তে শুরু করে।

এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে সমাবেশের কারণে পল্টন থেকে শাহবাগ পর্যন্ত রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com