সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৌদিতে রোজা শুরু ‍আজ, বাংলাদেশে আগামীকাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ১৮২ বার

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় ‍আজ মঙ্গলবার থেকে দেশটিতে রোজা শুরু । গতকাল সোমবার সৌদি আরবের কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, নতুন চাঁদ দেখা যাওয়ায় শাবান মাসের শেষ দিন ছিল গতকাল সোমবার। তাই আজ মঙ্গলবার থেকে পবিত্র রমজান মাস শুরু।

মহামারি করোনা সংক্রমণের কারণে এবার দেশটির পবিত্র দুটি মসজিদ মক্কার মসজিদ আল–হারাম ও মদিনার মসজিদে নববিতে তারাবিহর নামাজ ২০ রাকাত থেকে কমিয়ে ১০ রাকাত করা হয়েছে। পবিত্র মসজিদ দুটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com