মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

হেফাজতের সহকারি মহাসচিব আতাউল্লাহ গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ১৭৬ বার

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারি মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার হন আতাউল্লাহ। আজ বুধবার তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব জানিয়েছে, হেফাজত নেতা আতাউল্লাহ আমীন ২০১৩ সালের হেফাজতের শাপলা চত্বরে করা নাশকতার মামলার অন্যতম আসামি। গত প্রায় দুই সপ্তাহ ধরে রাহমানিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন তিনি।

মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী বলেন, ‘গভীর রাতে ডিবি পরিচয় দিয়ে মাওলানা আতাউল্লাহ আমীনকে নিয়ে গেছে।’

এর আগে মঙ্গলবার বিকেলে হেফাজত ইসলামের ঢাকা মহানগর সহ-সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। গত রোববার গ্রেপ্তার করা হয় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মামুনুল হককে। গত ১১ এপ্রিল গ্রেপ্তার করা হয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে। এরপর একে একে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগরের সভাপতি জুনায়েদ আল হাবীবসহ ১২ জনকে।

এর মধ্যে সমঝোতা আশোয় সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন হেফাজতের মহাসচিব নুরুল ইসলামসহ ১০ জন শীর্ষ নেতা। এটিকে সরকারের সঙ্গে সমঝোতায় আসার চেষ্টার একটি ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com