মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

খালেদা জিয়ার ফুসফুসে এখনো পাইপ রয়েছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ১৬৩ বার

রাজধানীর এভারকেয়ার হসপিটালে সিসিইউ’তে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শনিবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের বিষয়টি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, স্থায়ী কমিটির সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আমি অবগত করি। বেগম খালেদা জিয়ার অবস্থা একই রকম আছে স্থিতিশীল, তিনি সিসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন। সিসিইউ থেকে বের হতে পারছেন না। চিকিৎসকরা অ্যালাউ করছেন না। তার ফুসফুসে এখনো পাইপ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com