সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

দেশব্যাপী লকডাউনে মাঠে থাকতে পারে সেনাবাহিনী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১৬০ বার

দেশের করোনা পরিস্থিতির অবনতি রোধকল্পে সরকার সারাদেশ জুড়ে প্রাথমিকভাবে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে। আগামী সোমবার থেকে এই কঠোর লকডাউন কার্যকর করা হবে।

শুক্রবার তথ্য অধিদফতর এই তথ্য নিশ্চিত করে জানায়, শনিবার মন্ত্রিপরিষদ এই বিষয়ে বিস্তারিত প্রজ্ঞাপনের মাধ্যমে জানাবে।

তবে শুক্রবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদে জানান, দেশব্যাপী কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে নামতে পারে আর্মি। পুলিশ ও বিজিবির পাশাপাশি লকডাউন নিশ্চিত করতে মাঠে থাকতে পারে সেনাবাহিনী।

তিনি আরো বলেন, ‘সোমবার থেকে সাত দিন কঠোর বিধি-নিষেধ থাকবে। পরে প্রয়োজন হলে সময় আরো বাড়ানো হবে। সবাই যেন কঠোর লকডাউন মানে সে জন্য কড়কড়ি থাকবে। এই লক্ষ্যে পুলিশের পাশাপশি বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকতে পারে।’

লকডাউন চলাকালীন সময়ে জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
জরুরি পণ্যবাহী যান ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে।

জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। তবে গণমাধ্যম লকডাউনের বিধি নিষেধের আওতার বাইরে থাকবে।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com